সিলেটে দ্বিতীয় বিয়ে করায় ইমাম খু নে র ঘটনায় স্ত্রী কারাগারে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সিলেটে দ্বিতীয় বিয়ে করায় ইমাম খু নে র ঘটনায় স্ত্রী কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন

সিলেটে দ্বিতীয় বিয়ে করায় ইমাম খু নে র ঘটনায় স্ত্রী কারাগারে

ছবি: সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমিন নামের এক ইমাম খুন হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় একমাত্র আসামি ইমামের প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) নিহত রুহুল আমিনের বাবা শহীদুর রহমান বাদী হয়ে নাদিয়া বেগমকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে আসামিকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের ।

নিহত রুহুল আমিন গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি গোলাপগঞ্জের হিলালপুরে একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা খাটের নিচ থেকে ইমাম রুহুল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘাতক স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করা হয়। পরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, শুক্রবার রাতে স্বামী রুহুল আমীনকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দেন। পরবর্তীতে অচেতন অবস্থায় পড়লে ওড়না দিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী