সিলেটে সড়কে নারীসহ ৩ জনের মৃ ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সিলেটে সড়কে নারীসহ ৩ জনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন

সিলেটে সড়কে নারীসহ ৩ জনের মৃ ত্যু

ফাইল ছবি


সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে । সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার ও পৌনে ৭ টার দিকে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা চামেলিবাগ এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা চামেলিবাগে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ ১১-৩৯৪৭) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি  ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২২-৯৭৯০) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মহিলাসহ দু’জন মারা যান। এতে আহতদের উদ্ধার করে   সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া পৌনে ৭টার দিকে দাসপাড়া এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় আক্তারুন্নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম করালি গ্রামের জমির আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, অন্ধকারে রাস্তা পারাপারকালে একটি অজ্ঞাত গাড়ি আক্তারুন্নেছাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে স্থানীয়রা শাহপরাণ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের তথ্য ‍নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। অন্যদের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী