বিয়ানীবাজারে প্রাইভেটকারে মিললো ভারতীয় চিনি ও নাসির বিড়ি—গ্রে প্তার ২
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে প্রাইভেটকারে মিললো ভারতীয় চিনি ও নাসির বিড়ি—গ্রে প্তার ২

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৪ ১১:৪৫:০৫ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে প্রাইভেটকারে মিললো ভারতীয় চিনি ও নাসির বিড়ি—গ্রে প্তার ২

ছবি: নিজস্ব


সিলেটের বিয়ানীবাজার থেকে যাত্রীর বদলে প্রাইভেটকারে বহন করা ভারতীয় চিনি ও নাসির বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। 

রোববার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চারখাই বাজারে স্থানীয় জনতা চোরাচালানের মালামাল বহন করা প্রাইভেটকারসহ দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করেন।

চিনি ও বিড়ি উদ্ধারের বিষয় নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী। তিনি বলেন, এই ঘটনায় প্রাইভেটকার চালক ও একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে ফয়সল আহমদ (৪৩) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে ফাহিম আহমদ (২০)।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭ বস্তা ভারতীয় চিনি ও ২ হাজাদ ১'শ শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে। 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে পুলিশ তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের অভিযানে চোরাচালানের পন্যসহ দুজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী