জৈন্তাপুরে কিশোরীদের টিকা নিবন্ধনের আহবান জানালেন ইউএনও রুমাইয়া
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কিশোরীদের টিকা নিবন্ধনের আহবান জানালেন ইউএনও রুমাইয়া

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৪ ১২:৪৯:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে  কিশোরীদের টিকা নিবন্ধনের আহবান জানালেন ইউএনও রুমাইয়া

ছবি: নিজস্ব


আগামী ২৪শে অক্টোবর থেকে দেশব্যাপী জরায়ুমুখী ক্যান্সার প্রতিরোধে এইচ পি ডি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার প্রতিটি স্কুল, মাদ্রাসা পড়ুয়া ১০-১৪ বছর বয়সী কিশোরীদের অনলাইনে টিকা নিবন্ধন করার আহবান জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

মঙ্গলবার (২২শে অক্টোবর)  বেলা ১১:০০ ঘটিকায় এক ভিভিও বার্তার মাধ্যমে তিনি এই আহবান জানান। ২ মিনিট ৭ সেকেন্ডের এই ভিডিওতে তিনি উপজেলার সকল ১০-১৪ বছর ও ৫ম থেকে ৯ম শ্রেনী পড়ুয়া কিশোরী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন,

"" এক ডোজ এইচপিভি টিকা নিন  জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন ""

এই স্লোগান নিয়ে আগামী ২৪ অক্টোবর   থেকে সমগ্র বাংলাদেশর  ৭ টি বিভাগে একযোগে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে। আমাদের জৈন্তাপুর উপজেলায় ২৪ অক্টোবর থেকে সকল স্কুল ও সমমনা প্রতিষ্ঠানগুলোর  ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণীর কিশোরীদেরকে এবং স্কুল বহির্ভূত ১০ বছর বয়স থেকে ১৪ বছর বয়সের কিশোরীদেরকে এই টিকা দেয়া হবে। 

এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত , নিরাপদ ও কার্যকর।  বিশ্বের ১৪০ টিরও বেশি দেশের কিশোরীদেরকে এই টিকা দেয়া হচ্ছে। 

এ সময় তিনি অনলাইনে www.vaxepi.gov.bd এই ওয়েবসাইট এ গিয়ে সকলের কন্যা সন্তান এর ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন কার্ড এর মাধ্যমে আজই রেজিষ্ট্রেশন করা ও  টিকা কার্ড ডাউনলোড করা সহ  টিকা নেয়ার আহবান জানান।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী