বিশ্বনাথে ছুরিকাঘাতে করে ৩ লাখ টাকা ছি ন তা ই
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে ছুরিকাঘাতে করে ৩ লাখ টাকা ছি ন তা ই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০২:৪১:২৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে ছুরিকাঘাতে করে ৩ লাখ টাকা ছি ন তা ই

প্রতীকী ছবি


সিলেটের বিশ্বনাথে দিন-দুপুরে বিকাশের ডিষ্টোভিশন সেলস্ অফিসারকে ছুরিকাঘাত করে ৩ লাখ ১ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারিরা। ওই ডিষ্টোভিশন সেলস্ অফিসারের নাম শংকু মোহন ধর। তিনি বিশ্বনাথ উপজেলার দায়িত্বে কাজ করেন।

সোমবার দুপুর সাড়ে ১২ থেকে ১টার ভেতরে উপজেলার ‘বিশ্বনাথ রামধানা রোডের’ রামধানা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ওসমানীনগরের তাজপুর কদমতলার ডিষ্টোভিশন অফিসের ডিষ্টোভিশন ম্যানেজার (ডিএম) জুনেদ আহমদ জানান, অজ্ঞাতনামা ছিনতাইকারিরা তাদের বিকাশের ডিষ্টোভিশন সেলস্ অফিসার শংকু মোহন ধর’র কাছ থেকে পথরোধ করে ছুরিকাঘাতের মাধ্যমে ৩ লাখ ১ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারিরা। এসময় ছিনতাইকারিরা ডিষ্টোভিশন সেল্স অফিসার শংকু মোহন ধর’র গলায় দু’টি ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

এঘটনায় ডিষ্টোভিশন ম্যানেজার (ডিএম) জুনেদ আহমদ বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

থানার ওসি রুবেল মিয়া বলেন, তাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে তারা ২দিন সময় চেয়ে আপাদত মামলা রেকর্ড না করার জন্য অনুরোধ করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী