চিতাবাঘের সঙ্গে মজা করতে গিয়ে ম হা বি পা কে তিন যুবক (ভিডিও)
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

চিতাবাঘের সঙ্গে মজা করতে গিয়ে ম হা বি পা কে তিন যুবক (ভিডিও)

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০৪:৪৩:০৩ পূর্বাহ্ন

চিতাবাঘের সঙ্গে মজা করতে গিয়ে ম হা বি পা কে তিন যুবক (ভিডিও)

ছবি: সংগৃহীত


ভারতের মধ্যপ্রদেশের শাধোল এলাকার একটি বনে  পিকনিক করতে গিয়ে চিতাবাঘের হামলায় আহত হয়েছেন তিন যুবক।

বাঘের হামলায় আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা ওই চিতাবাঘের সঙ্গে ফাজলামো করছিলেন। ঠিক তখন এটি তাদের ওপর হামলা চালায়।

বাঘের আক্রমণের মুহূর্তটি একজনের মোবাইলের ক্যামেরায় ধরা পড়েছে। তিনিসহ অন্যরা বাঘটির সঙ্গে মজা করছিলেন। ঠিক তখন এটি তেড়ে এসে আক্রমণ করে বসে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ঝোপের ভেতর একটি চিতাবাঘ দাঁড়িয়ে আছে। ওই সময় পিকনিক করতে যাওয়া যুবকরা বাঘটিকে লক্ষ্য করে বলতে থাকে “আসো আসো”। তাদের মজার করার মুহূর্তটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর আগেই বাঘটি এসে হামলা করে।

ওই সময় তারা বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখন বাঘটি কিছুটা আতঙ্কিত হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এরপর সঙ্গে সঙ্গে ভিডিওটি শেষ হয়ে যায়।

স্থানীয় বন কর্মকর্তা বাদশাহ রাওয়াত জানিয়েছেন, কয়েকদিন আগেও সেখানে বাঘের হামলার ঘটনা ঘটে। এরমধ্যে নতুন করে আরও তিনজন আহত হয়েছেন। এই মুহূর্তে ওই এলাকায় না যেতে সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন তিনি।

চিতাবাঘ অত্যন্ত হিংস্র হয়ে থাকে। যারা বাঘের হামলার মুখে পড়েছিলেন তাদের ভাগ্য ভালো হওয়ায় বেঁচে গেছেন। বাঘটি চাইলে তাদের মধ্যে যে কাউকে টেনে নিয়ে বনের ভেতর চলে যেতে পারত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী