ছবি: নিজস্ব
জৈন্তাপুরে তামাবিল হাইওয়ে পুলিশ থানা সিলেট রিজিয়নের আয়োজনে নিরাপদ সড়ক বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২শে অক্টোবর) বিকেল ৩:৩০ ঘটিকায় তামাবিল হাইওয়ে পুলিশ থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইওয়ে পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি (অপারেশন পূর্ব) মীর মোদাচ্ছির হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের এডিশন্যাল ডিআইজি মোহাম্মদ শহিদ উল্লাহ্।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও দূর্ঘটনাটা রোধ করে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সকলকে এক যোগে কাজ করার আহবান জানানো হয়।
এ সময় তিনি আরো বলেন, যত্রতত্র গাড়ী পার্কিং এটি যানযট সৃষ্টির একটি অন্যতম সমস্যা। তিনি নির্ধারিত স্হান ব্যতিত দীর্ঘ সময় মহাসড়কের পাশে গাড়ী পার্কিং না করার আহবান জানান।
এ ছাড়াও পরিবহনের কাগজাদি,ফিটনেস ঠিক রাখা, অল্প বয়সী ও অদক্ষ চালক দিয়ে গাড়ী না চালাতে মালিক ও পরিবহন শ্রমিকদের প্রতি আহবান জানান।
এ সময় পরিবহন সংশ্লিষ্টদের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজির নিকট তামাবিল মহাসড়কের বেহাল অবস্হার বিষয়ে অবগত করা হয়।পাশাপাশি উপস্থিত পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ মহাসড়কে দূর্ঘটনা রোধে এবং মহাসড়কের প্রচলিত আইন মেনে পরিবহন চালানোর বিষয়ে গুরুত্বারোপ করবেন বলে জানান।
এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন তামাবিল হাইওয়ে পুলিশ থানা সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান, স্হানীয় ব্যবসায়ী মুজিবুর রহমান কালা, দৈনিক ইত্তেফাকের জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন, দৈনিক ভোরের কাগজের জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, বৃহত্তর জৈন্তা ট্রাক,পিকআপ, কাভার্ডভ্যান চালক সমিতির সহ সভাপতি আরব আলি, সাধারণ সম্পাদক জামাল আহমেদ, শ্রমিক নেতা জসিমউদদীন সহ স্হানীয় সুশীল সমাজ, পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / রহমান




