ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রে প্তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন

 ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রে প্তা র

ছবি:সংগৃহীত


ভারতে একদিনে পৃথক পৃথক সীমান্ত এলাকা থেকে ৫৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে চলে আসার সময় তাদের গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ্য না আনলেও আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় ভারতের কাজের সন্ধানে এসেছিলেন।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার নশিপুর পঞ্চায়েতের পরসাহেবনগর মাঠে অভিযান চালায় রানিতলা থানা।

ওসি মুহাম্মদ খুরশিদ আলম জানায়, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ওই এলাকা থেকে একে একে আটক করা হয় মোট ৪১ জন বাংলাদেশি নাগরিককে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। দক্ষিণ ভারতে কাজের জন্য গত কয়েক মাস আগে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন। সোমবার এরপর ফের তারা বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণের বিভিন্ন রাজ্য থেকে কলকাতার শিয়ালদা স্টেশনে এসে পৌঁছান তারা। এরপর লোকাল ট্রেনে করে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা পৌঁছে সীমান্ত সংলগ্ন এলাকায় জোড় হয়েছিলেন।

গোপন সূত্রে সেই খবর পুলিশের কাছে এসে পৌঁছালে পুলিশ হানা দেয় এবং তাদের আটক করে। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের পাঁচদিনের রিমান্ড চাইলে বিচারক তা মঞ্জুর করেন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় ভোমরা ঘোজাডাঙ্গা সীমান্ত সংলগ্ন সরুপনগর এলাকায় একই দিনে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জন বাংলাদেশি নাগরিককে। বিএসএফের অভিযোগ সোমবার ভোর রাতে বিথারী তাড়ালী ও কৈজুরী বিওপি এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। এসময় বিএসএফের ১৪৩ নম্বর এবং ১০২ সীমান্ত রক্ষী বাহিনী তাদের আটক করে। ধৃতদের মধ্যে ৭জন শিশু, ৪জন নারী এবং ২জন পুরুষ। গ্রেপ্তারকৃত প্রত্যেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। আজ তাদের বসিরহাট আদালতে তোলা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী