জৈন্তাপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মুয়াজ্জিন আটক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মুয়াজ্জিন আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ১২:০৩:৩২ অপরাহ্ন

জৈন্তাপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মুয়াজ্জিন আটক

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে হাফিজিয়া শ্রেনীতে অধ্যয়নরত এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের এক মুয়াজ্জিনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটক হওয়া ওই মুয়াজ্জিনের নাম মো আতাউর রহমান (৪৮)। সে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলিরগাও ইউনিয়নের নয়াখেল গ্রামের মৃত নুরুজ আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৩শে অক্টোবর) ভিকটিম ওই মাদ্রাসা পড়ুয়া কিশোরের মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর পূর্বে অভিযোগের প্রেক্ষিতে বিবাদী মুয়াজ্জিনকে সারিঘাট রনীফৌদ সাকিনস্হ জামে মসজিদ ইমাম শয়নকক্ষ থেকে আটক করে পুলিশ। 

পুলিশ জানায়, ভিকটিম ওই কিশোর উপজেলার হেমু জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসার হিফজ শাখার ছাত্র। তার বাড়ি দরবস্ত এলাকার বড়খলা গ্রামে। তার বয়স ১৪ বছর।

ঘটনার দিন ২০শে অক্টোবর সকালে তার মা তার ভগ্নিপতির নিকট সারীঘাট মাদ্রাসায় দিয়ে আসে। মাদ্রাসা শিক্ষক ভগ্নিপতি এ সময় ভিকটিম ওই কিশোরকে মসজিদের ইমাম মুয়াজ্জিন শয়নকক্ষে রেখে তাকে বিশ্রাম নিতে বলেন। এ সময় দূপুর ১২:৩০ মিনিটে অত্র মসজিদের মুয়াজ্জিন আতাউর রহমান তাকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলৎকার করে।

এদিকে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মুয়াজ্জিন আটককের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় ভিকটিম ওই কিশোরের মা বাদী হয়ে বুধবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে বুধবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী