জৈন্তাপুরে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ১২:৪৮:৩৬ অপরাহ্ন

জৈন্তাপুরে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের সাথে অভিযানে অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অন্তর্ভুক্ত  শ্রীপুর বিওপি ও মিনাটিলা বিওপির ক্যাম্প কমান্ডার, বিজিবি সদস্য এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।

বুধবার (২৩শে অক্টোবর) সকাল ৯:৩০ মিনিটে শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় অভিযানে আসেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা আক্তার লাবনী। পরে তিনি কুয়ারী এলাকার মুল কেন্দ্রে যান এবং বিভিন্ন স্পটে প্রচুর পাথর স্তুপ করে রাখা অবস্থায় দেখতে পান।

পরে তিনি টাস্কফোর্স নিয়ে খড়মপুর এলাকায় যান এবং রাংপানি নদীর তীরবর্তী এলাকায় সেখানেও বিপুল পরিমাণ পাথর মজুদের সন্ধান পান। এ সময় পাথর উত্তোলনের কাজে জড়ীত কোন শ্রমিক বা ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিলেন না। পরে পাথরগুলো তিনি জব্দ করে স্হানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে আসেন।

পরে সকাল ১০:৩০ ঘটিকায় আদর্শগ্রাম বালু পাথর সাইটে অভিযানে আসেন। সেখানে এসে পূর্বের তুলনায় দ্বিগুণ পাথরের মজুদ দেখতে পেয়ে সেগুলো জব্দ করেন। পরে পাথরগুলো স্হানীয় আদর্শ গ্রাম বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল ও স্হানীয় মুরুব্বি মনু মিয়ার জিম্মায় রাখা হয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র পাথর উত্তোলন করে আসছিলো। আজ অভিযানের মাধ্যমে আনুমানিক ৭০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথর গুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন উক্ত এলাকায় পরবর্তীতে বারকি নৌকা যোগে সব ধরনের পাথর ও বালু উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী