মিথ্যা মা ম লা প্রত্যাহার ও কোয়ারী সচলের দাবিতে জাফলংয়ে মানববন্ধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

মিথ্যা মা ম লা প্রত্যাহার ও কোয়ারী সচলের দাবিতে জাফলংয়ে মানববন্ধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০২:৩৩:২০ পূর্বাহ্ন

মিথ্যা মা ম লা প্রত্যাহার ও কোয়ারী সচলের দাবিতে জাফলংয়ে মানববন্ধন

ছবি নিজস্ব


পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগ দানের দাবিতে এবং ব্যবসায়ী-শ্রমিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে সিলেটের সবকটি পাথর কোয়ারী খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে জাফলং ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় মামার বাজার পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই ব্যবসায়ী-শ্রমিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অচল পাথর কোয়ারী সচলের দাবিতে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ফেস্টুন, ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে মামার বাজার পয়েন্টে বিভিন্ন সংগঠনের লোকজন জড়ো হতে থাকেন। মানববন্ধনে গোয়াইনঘাট উপজেলার অর্ধশত ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।

জাফলং ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক ঐক্য পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেন খাঁন আনুর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলীমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম শাহপরান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ছবেদ মিয়া, জাফলং বল্লাঘাট পাথর শ্রমিক সংগঠনের সভাপতি সিরাজ মিয়াসহ জাফলংয়ের অর্ধশতাধিক ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের সভাপতি-সম্পাদকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জাফলংসহ সকল পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন, সংগ্রহ ও সরবরাহ করে অত্রাঞ্চলসহ দেশের কয়েক লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। এই পাথর কোয়ারী বন্ধ থাকায় শ্রমিক ও ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। বেকার হয়ে পড়েছেন পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। বর্তমানে তারা অনাহার-অর্ধাহারে দিনযাপন করছেন। তাই শ্রমিকদের কথা বিবেচনা করে পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে সিলেটের পাথর কোয়ারীগুলো খুলে দিলে একদিকে যেমন বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অপরদিকে সিলেটের লাখো মানুষের জীবিকার পথ সুগম হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে জাফলংসহ সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দিয়ে লাখো মানুষের জীবন রক্ষার সুযোগ করে দিতে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিগত বছরগুলোতে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসররা মিলে প্রকাশ্যে বালু, পাথর ও যন্ত্রদানব বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে জাফলংকে ধ্বংস করেছে। সেই আওয়ামী চক্রটিই এখন তাদের এজেন্ডা বাস্তবায়নে জাফলংকে নেতৃত্বশূন্য করতে নানা রকম পাঁয়তারার অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরকে দিয়ে সাজানো মিথ্যা ও বানোয়াট মামলায় জাফলংয়ের সম্মানিত ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদেরকে হয়রানি করছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে উক্ত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এদিকে কর্মসূচির সাথে একমত পোষণ করে সকাল থেকে জাফলংয়ের সকল স্টোন ক্রাশার মিল বন্ধ রাখা হয়। মানববন্ধন চলাকালে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় সড়কের দুই পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী