রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে গোলাপগঞ্জে বি ক্ষো ভ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে গোলাপগঞ্জে বি ক্ষো ভ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০২:৪৬:০৫ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে গোলাপগঞ্জে বি ক্ষো ভ


আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ এবং রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে সিলেটের গোলাপগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ গোলাপগঞ্জ চৌমুহনীতে গিয়ে শেষ হয়। এর আগে সকাল থেকে এমসি একাডেমীতে গণজমায়েত করেন তারা।

মিছিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এবং আওয়ামী লীগ সরকারের অনিয়ম তুলে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। 

এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি করেন। অন্যথায় আগামী দিনে সব ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী