ট্রাম্পকে হু ম কি বলে ‘ব ন্দী’ করার আহ্বান বাইডেনের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ট্রাম্পকে হু ম কি বলে ‘ব ন্দী’ করার আহ্বান বাইডেনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০৬:৪৫:২৭ পূর্বাহ্ন

ট্রাম্পকে হু ম কি বলে ‘ব ন্দী’ করার আহ্বান বাইডেনের

ছবি : সংগৃহীত


আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে বন্দী করে ফেলা উচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আসন্ন ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে ভোটারদের মন জয় করতে হবে দুই প্রার্থী হ্যারিস এবং ট্রাম্পকে। তাই দুই প্রার্থীই শেষ মুহূর্তে জোরেশোরে প্রচার চালাচ্ছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে।অর্ধেকের বেশি রাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে শুধু নর্থ ক্যারোলিনাতেই ভোট দিয়েছেন ১০ লাখ মানুষ। জনমত জরিপে প্রায় সমানে সমান একে অন্যকে টেক্কা দিচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষে মাঠে আছেন বিশ্বের এক নম্বর ধনী টেসলার প্রধান ইলন মাস্ক। তিনি সুইং স্টেটগুলোতে অর্থ ছড়াচ্ছেন। প্রতিদিন তিনি ওইসব রাজ্যে ভোটারদের ১০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

বাইডেন বলেছেন, ‘তাকে আমাদের বন্দী করতেই হবে। রাজনৈতিকভাবে আটকে ফেলতে হবে। এটা আমাদের করতেই হবে।’

বাইডেন দাবি করেন, ট্রাম্প মার্কিন সংবিধান নষ্ট করতে চান। ট্রাম্পের কারণে পুরো গণতন্ত্রই হুমকির মধ্যে পড়েছে।

এর আগে ২০১৬ সালে যখন ট্রাম্প নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তখন তার সমর্থকরা ‘হিলারি বন্দি করো’ স্লোগান দিয়েছিলেন। চলতি বছর কমলা হ্যারিসের সমাবেশ থেকে এমন স্লোগান উঠেছে।  

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী