চেম্বার কমিটি বাতিলে বাণিজ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

চেম্বার কমিটি বাতিলে বাণিজ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ১১:২৭:১৩ পূর্বাহ্ন

চেম্বার কমিটি বাতিলে বাণিজ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশ

প্রতীকী ছবি


সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বর্তমান কমিটি বাতিল করে কেন প্রশাসক নিয়োগ করা হবে না, এই বিষয়ে জানতে কারণ দর্শানোর নোটিশটি জারি করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) অমিত দেব নাথ স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানা যায়।

নোটিশে বলা হয়-সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘ব্যবসা, শিল্প, বাণিজ্য ও বা সংশ্লিষ্ট সেবা খাত’ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না মর্মে প্রতীয়মান হওয়ায় আটজন স্বাক্ষরিত আবেদনকারী প্রশাসক নিয়োগের জন্য আবেদন করেন। এমতাবস্থায় বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক কেন প্রশাসক নিয়োগ করা হবে না এই বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

নোটিশটির অনুলিপির মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের সদর দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দপ্তরের একান্ত সচিব ও সিলেট জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী