খাসিয়া পানের সুনাম থাকলেও পান চাষে উৎসাহ হারাচ্ছে খাসিয়া জনগোষ্ঠী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

খাসিয়া পানের সুনাম থাকলেও পান চাষে উৎসাহ হারাচ্ছে খাসিয়া জনগোষ্ঠী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ১১:৩৯:৩২ পূর্বাহ্ন

খাসিয়া পানের সুনাম থাকলেও পান চাষে উৎসাহ হারাচ্ছে  খাসিয়া জনগোষ্ঠী

ছবি:-নকশিয়া পুঞ্জীর পান বাঁধাই করছেন খাসিয়া মহিলারা


সিলেটের গোয়াইনঘাটে পান চাষে ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা কারণে দিন দিন কমে যাচ্ছে পান চাষের পরিমাণ। কৃষি বিভাগের পৃষ্ঠপোষকতা ও সরকারি কোনো সহায়তা না পাওয়ায় পান চাষে আগ্রহ হারাচ্ছেন এ অঞ্চলের খাসিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। এক দিকে উৎপাদন খরচ বৃদ্ধি অপর দিকে প্রকৃতিক দুর্যোগ তাদের পান চাষ ও পরিচর্যায় অনাগ্রহ দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন সীমন্ত এলাকায় খাসিয়াপুঞ্জি (গ্রাম) রয়েছে। খাসিয়া জনগোষ্ঠীর জীবিকার প্রধান উৎস হচ্ছে পান চাষ। সুপারিগাছ জড়িয়ে পানগাছ বেড়ে ওঠে। খাসিয়াদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে আছে পানপাতা। অতিথি আপ্যায়ন, জন্মদিন, বিয়ের আয়োজন ও পালা-পার্বণে প্রধান অনুষঙ্গ পান-সুপারি। সিলেট অঞ্চলে এর প্রচলন আরও বেশি। তাই সিলেটে অঞ্চলে কমেনি পানের কদর। খাসিয়াদের পাহাড়ে উৎপাদিত ‘খাসিয়া পান’-এর সুনাম দেশজুড়ে। উঁচু-নিচু পাহাড়ের পানের বরজে গাছ পরিচর্যায় ব্যস্ত থাকেন পুরুষেরা। পান গোছানোয় ব্যস্ত থাকেন খাসিয়া পরিবারের নারী সদস্যরা। 

গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,উপজেলার নকশিয়াপুঞ্জি, সংগ্রামপুঞ্জি ও প্রতাপপুঞ্জিতে বসবাসরত খাসিয়া জনগোষ্ঠীর প্রধান অর্থকরী ফসল হচ্ছে পান ও সুপারি চাষ।এছাড়াও উপজেলার রাধানগর ও ফতেপুর ইউনিয়নের পান ও সুপারি চাষ হয়ে থাকে। উপজেলার মোট ১৪৪ হেক্টর  জমিতে পানের আবাদ হয়।

তবে পরিতাপের বিষয় সম্প্রতি সময়ে পৃষ্ঠপোষকতার অভাব আর বৈরী আবহাওয়ার কারণে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের খাসিয়া পল্লীতে কমে যাচ্ছে পানের আবাদ। এছাড়া পানের বাজার দামও ভাল না,তাই লোকশান গুনতে হচ্ছে তাদের।ফলে পূর্ব পুরুষের এ পেশা থেকে দিন দিন সরে আসছে পান চাষীরা। হারাচ্ছেন পান চাষের আগ্রহ। এজন্য সরকারের সহয়তা কামনা করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠির এই পান চাষীরা। তার মধ্যে অন্যতম সিলেটের জাফলংয়ের নকশিয়াপুঞ্জি ও জৈন্তাপুরের মোকামপুঞ্জির খাসিয়া পল্লীর পান-সুপারির বেশ কদর রয়েছে দেশব্যাপী। এক সময় এই অঞ্চলে পান-সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করতো ক্ষুদ্র নৃ-গোষ্ঠির লোকজন।

তবে এখন আর আগের সুদিন নেই খাসিয়া পল্লীর পান চাষীদের। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাব আর বৈরী আবহাওয়ার কারণে এ অঞ্চলে ধীরে-ধীরে কমে যাচ্ছে পানের আবাদ,সেই সঙ্গে কমছে পান বরজের সংখ্যা। এমনটি জানিয়েছেন,মোকামপুঞ্জির খাসিয়া আদিবাসী পল্লীর লোকজনেরা।এছাড়া পানের বাজার দরও ভাল না, ন্যায্য দাম না পাওয়ায় লোকশানের মূখে পড়ছে মোকামপুঞ্জির খাসিয়া পরিবার। কোন রকমে খেয়ে না খেয়ে চলছে তাদের সংসার। তাই পানচাষে আগের সুদিন ফিরে পেতে সরকারের সহযোগিতা চান খাসিয়া পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পান চাষীরা।পাশা-পাশি পানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি তাদের। নকশিপুন্জির পুরিনা খাসিয়া বলেন,সরকারের পৃষ্ঠ-পোষকতা পেলে পান চাষ করে পানের উৎপাদন বৃদ্ধির পাশা-পাশি বৈদেশিক মুদ্রা অর্জন করে খাসিয়া পল্লীর মানুষদের জীবনমান উন্নয়ন হবে বলে জানান তিনি। মোকামপুঞ্জির দেবেনশন খাসিয়া বলেন,  ক্ষুদ্র নৃ-গোষ্ঠি খাসিয়াদের আয়ের প্রধান উৎস হচ্ছে পান চাষ । পান চাষে আগের সুদিন পেরে পেতে সরকারেরর সহযোগিতা কামনা করছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পান চাষীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন,উপজেলার পান চাষীদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়।এবছর উপজেলার ৬০ জন পান চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারিভাবে কোন সহযোগিতা বা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা নাই।তবে সরকারের পক্ষ থেকে পান চাষীদের সরাসরি সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ও প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করলে তারা পান চাষে আগ্রহী হয়ে উঠবে এবং উপজেলায় পান চাষ সম্ভাবনাময়ী হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী