জৈন্তাপুরে অজ্ঞাত ব্যাক্তির ম*রদেহ উ দ্ধা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অজ্ঞাত ব্যাক্তির ম*রদেহ উ দ্ধা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৩:৫৮:৫৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অজ্ঞাত ব্যাক্তির ম*রদেহ উ দ্ধা র

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর বাজার এলাকায় একজন অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যে হরিপুর বাজারের সুফিয়া মেডিসিন কর্ণার সংলগ্ন পূর্বদিকে ৫০ বছর বয়সী (আনুমানিক ) এই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জা্নিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার পরে, উপস্থিত সাক্ষীদের সামনে সুরতহাল রিপোর্ট প্রস্তত করে লাশ ময়নাতদন্তের নিমিত্তে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ইতোমধ্যে লাশের ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, পিবিআই, সিলেট এর সহায়তায় মৃত ব্যক্তির ফিংগার প্রিন্টের মাধ্যমে লাশ সনাক্তকরণ চেষ্টার পাশাপাশি মৃত ব্যক্তির ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে। পরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ সৎকারের জন্য বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলাম, সিলেটের পরিচালক বরাবর  হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী