সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ একজন আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ একজন আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৪:৩৩:৩৯ পূর্বাহ্ন

সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ একজন আ ট ক

ছবি: সংগৃহীত


সিলেট সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সিলেটের মুরাদপুর বাজার সংলগ্ন সড়কে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে সিলেটের মুরাদপুর বাজার সংলগ্ন সড়কে চৌকি বসিয়ে যানবাহন তল্লাশিকালে চোরাই চিনির চালান জব্দ করা হয়। একজনকে আটক করে এসএমপির শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬৯ বস্তা চিনি জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় ট্রাকচালক আশরাফুল ইসলামকে আটক দেখানো হয়েছে। তিনি রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী