জৈন্তাপুরে টিকাদান কর্মসূচি উদ্বোধনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে টিকাদান কর্মসূচি উদ্বোধনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৪:৫৮:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে টিকাদান কর্মসূচি উদ্বোধনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় জরায়ুমূখী ক্যান্সার রোগের প্রতিষেধক হিসেবে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায়  জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে এম আলি আযম। 

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে আগামী ১০ কার্যদিবসে উপজেলার বিভিন্ন স্কুলে এই টিকাদান কর্মসূচি পালিত হবে। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার  সেখানে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন এবং টিকা নিতে আসা বিভিন্ন স্কুলের কিশোরীদের সাথে কথা বলেন।পরে তিনি জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল পরিদর্শন শেষে সাইট্রাস গবেষণা কেন্দ্র, উপজেলা ভূমি অফিস ও ইউএনও অফিস পরিদর্শন করেন।

এর আগে সকালে তিনি লালাখাল চা বাগান পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী