সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ২১ লাখ টাকার পন্য আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ২১ লাখ টাকার পন্য আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৫:৩৮:৫৪ পূর্বাহ্ন

সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ২১ লাখ টাকার পন্য আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত বুধ ও বৃহস্পতিবার সিলেট সুনামগঞ্জ জেলার ৪৮ বিজিবির অন্তর্ভুক্ত বিভিন্ন বিওপির অভিযানে এ সব পন্য আটক করা হয়।

পন্য গুলোর মধ্যে ৫৪ পিস লেহেঙ্গা, ২২ পিস শাড়ী,২৮ পিস সানগ্লাস, ২১৫৯ পিস সাবান,৩৭৮ পিস এলোভেরা জেল,১৯১ বোতল মদ,১০০ পিস ইয়াবা, মাহিন্দ্রা ট্রাক্টর ১টি, ২টি বাইক ও ৪৯৬ কেজি বাংলাদেশী রসুন আটক করা হয়।  এর পাশাপাশি অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহারীত ১১টা নৌকা আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায় আটককৃত পন্য সামগ্রির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২১ লক্ষ টাকা সমপরিমাণ। 

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানী পন্য সমুহ জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী