সিলেটে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা, এসপি’র সতর্কবার্তা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সিলেটে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর পরীক্ষা

সিলেটে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা, এসপি’র সতর্কবার্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৬:২৪:০২ পূর্বাহ্ন

 সিলেটে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা, এসপি’র সতর্কবার্তা

ছবি : সংগৃহীত


সিলেট জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। পুলিশে জনবল নিয়োগকে কেন্দ্র করে অনেক সময় সিলেটসহ সারা দেশে একটি চক্র প্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে তৎপর হয়ে উঠে।

এ বিষয়ে সিলেটের প্রার্থীদের একটি ভিডিও বার্তা দিয়ে সতর্ক করেছেন সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান।

‘SP Sylhet’ নামের ফেসবুক আইডিতে প্রচারিত ভিডিওতে তিনি বলেন- ‘‘আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে- আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর সিলেট জেলা-পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ায় যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।  কনস্টেবল পদে নিয়োগের বিদ্যমান নিয়ম-নীতি  আধুনিকায়ন করে একটি সুসংহত পদ্ধতি প্রস্তুত করেছে বাংলাদেশ পুলিশ। এ পদ্ধতিেতে নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশের পর হতে মোট ৭টি ধাপ অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাছাই করা হয়। এই নিয়োগকে সামন রেখে অনেক সময় অনেক অসাধু চাক্র, প্রতারক ও দালালরা চাকরি পাইয়ে দেবে মর্মে প্রার্থী ও তার পরিবারের সঙ্গে যোগাযাগ করে। আমি সিলেট জেলার পুরিশ সুপার হিসেবে আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই- আপনারা এ ধরনের কোনো অবৈধ লেন-দেন প্রক্রিয়ার সঙ্গে নিজেেকে সম্পৃক্ত করবেন না। এই প্রক্রিয়া মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছতার সঙ্গে সস্পন্ন করা হবে। আপনাদের কাছে এ ধরনের  কোনো অবৈধ প্রস্তাব যদি আসে, আপনারা সঙ্গে সঙ্গ নিকটস্থ থানার অফিসার ইনচার্জকে অথবা সরাসারি পুলিশ সুপারকে ফোনের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেবেন। আমি আশা করি- আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই নিয়োগ প্রক্রিয়াকে মেধা, যোগ্যতা এবং সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে পারবো ইনশা আল্লাহ।’’

জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিচ্ছে বাংলাদেশ পুলিশ। এ পদে অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিলো ১৫ অক্টোবর।

সিলেট জেলায় এ পদে নিয়োগের বাছাই ও পরীক্ষার তারিখ ধার্য্য করা হয়েছে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর। ২৯ অক্টোবর সকাল ৮টায় জেলা পুলিশ লাইনসে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। পরীক্ষার ৩ দিন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট নেওয়া হবে। পরে লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর সকাল ১০টায় ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর সকাল ১০টায়। 

হবিগঞ্জ জেলায়ও ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাছাই ও পরীক্ষার তারিখ ধার্য্য করা হয়েছে। ২৯ অক্টোবর সকাল ৮টায় জেলা পুলিশ লাইনসে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। পরীক্ষার ৩ দিন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট নেওয়া হবে। লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর সকাল ১০টায় ও মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে ২৪ নভেম্বর সকাল ১০টায়। 

মৌলভীবাজার জেলা পুলিশ লাইনসে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট নেওয়া হবে ৪, ৫ ও ৬ নভেম্বর। ৪ নভেম্বর সকাল ৮টায় জেলা পুলিশ লাইনসে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর সকাল ১০টায় এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হবে ৪ ডিসেম্বর সকাল ১০টায়। 

সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনসে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট নেওয়া হবে ২৫, ২৬ ও ২৭ অক্টোবর। ২৫ অক্টোবর সকাল ৮টায় জেলা পুলিশ লাইনসে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। পরীক্ষার ৩ দিন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট নেওয়া হবে। এই বাছাইয়ে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ১২ নভেম্বর সকাল ১০টায় এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে ১৯ নভেম্বর সকাল ১০টায়।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক, খাবার ও বাসস্থানসহ প্রতি মাসে প্রশিক্ষণভাতা দেওয়া হবে।

নির্বাচিতরা সফল প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেবেন। বেতন পাবেন জাতীয় বেতন স্কেলের (২০১৫)  ১৭তম গ্রেডে ৯,০০০-২১,৮০০ টাকা। ন্যূনতম দুই বছর শিক্ষানবিশ কনস্টেবল হিসেবে চাকরির পর কনস্টেবল হিসেবে স্থায়ী করা হবে। স্থায়ী একজন কনস্টেবল বিনা মূল্যে ইউনিফর্ম, ঝুঁকিভাতা, বাসস্থান, খাওয়া ও চিকিৎসা ভাতা পাবেন।

এছাড়া কম খরচে পারিবারিক রেশন সুবিধা, উচ্চতর পদোন্নতিসহ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের সুযোগ তো আছেই। চাকরি শেষে যথারীতি পেনশন সুবিধাও পাবেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী