আওয়ামী লীগ ব্যবসায়ী সংগঠনগুলোকে ধ্বংস করে দিয়েছিল : মিফতাহ্ সিদ্দিকী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগ ব্যবসায়ী সংগঠনগুলোকে ধ্বংস করে দিয়েছিল : মিফতাহ্ সিদ্দিকী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৭:৩১:৪৪ পূর্বাহ্ন

 আওয়ামী লীগ ব্যবসায়ী সংগঠনগুলোকে ধ্বংস করে দিয়েছিল : মিফতাহ্ সিদ্দিকী

মিফতাহ্ সিদ্দিকী ছবি: সংগৃহীত


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ তাদের রেজিম চলাকালে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় ব্যবসায়ী সংগঠনগুলোতেও নির্লজ্জ ভাবে হস্তক্ষেপ ও দলীয়করণ করে এসব সংগঠনকে ধ্বংস করে দিয়েছিল। দীর্ঘ ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গণখুনি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের সর্বক্ষেত্রে পরিবর্তন এসেছে। গণতন্ত্রের চর্চাকে হত্যা করে নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে যেসকল প্রতিষ্ঠানে তারা নিয়ন্ত্রণ নিয়েছিল তা প্রকৃত নেতৃত্বের হাতে যাচ্ছে। ব্যবসায়ীরা এখন ভোট দিয়ে নিজেদের নেতা নির্বাচন করতে পারছেন। আজকের এই উৎসবমুখর পরিবেশে প্রায় শতভাগ ভোটারদের উপস্থিতি গণতন্ত্রের জন্য শুভ লক্ষ্মণ। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেমআমার দৃঢ় বিশ্বাস। জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে এসব পরিস্থিতির আরো উন্নতি হবে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারস্ত পুরাতন হকার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসররা ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট করে নিত্যপণ্যের যে অরাজকতা তৈরি করেছিল, তা এখনো বহাল রয়েছে। যেকারনে দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণের বাহিরে। এসব সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।

এসময় পুরাতন হকার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি এবং নির্বাচন কমিশনারবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী