ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় চিনি, আ ট ক ১
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় চিনি, আ ট ক ১

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৭:৫০:৩২ পূর্বাহ্ন

ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় চিনি, আ ট ক ১

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে ৬৭ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জরিত থাকায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত শামিম আহমদ গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের মৃত আব্দুল শহিদের পুত্র। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার গ্রাম তলা (দাশপাড়া) হালিমা ম্যানশনে শামিম আহমদের ভাড়া করা গুদামে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযান কালে চোরাচালানের সাথে সম্পৃক্ত কয়েকজন পালিয়ে গেলেও শামিম আহমদকে আটক করে পুলিশ। এসময় ৩ লক্ষ ৩৫ হাজার টাকার মূল্যের ৩ হাজার ২শ ১৬ কেজি চিনি জব্দ করা হয়েছে। 

জানা গেছে, সম্প্রতি ভারতীয় চিনি চোরাচালানের নিরাপদ রোড হিসাবে সিলেট ঢাকা মহাসড়ককে বেচেঁ নিয়েছে চোরাকারবারিরা। এর আগেও শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় চিনি জব্দ ও চোরাচালানের সাথে জরিত থাকায় কয়েকজনকে গ্রেফতার করে করে পুলিশ।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো: মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী