৯ মাস পর মুক্তি পেলেন বুশরা বিবি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

৯ মাস পর মুক্তি পেলেন বুশরা বিবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৯:৩৪:১২ পূর্বাহ্ন

৯ মাস পর মুক্তি পেলেন বুশরা বিবি

ছবি : সংগৃহীত


৯ মাস পর জামিনে মুক্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।আজ বৃহস্পতিবার মুক্তি পান তিনি । পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্ট রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) সংক্রান্ত একটি নতুন মামলায় বুশরা বিবির জামিন মঞ্জুর করেন। তবে একজন বিচারক না থাকায় তার মুক্তির আদেশে স্বাক্ষর করতে পারেননি। আজ বিচারকরা স্বাক্ষর করে তার ‍মুক্তির আদেশ জারি করেন।  

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বুশরা বিবির মুক্তি অন্যান্য সাধারণ আইনি প্রক্রিয়ায়র চেয়ে দ্রুত হয়েছে। সাধারণত মুক্তির নির্দেশ দেওয়ার পর তা বাস্তবায়নে দুই ঘণ্টা লেগে যায়। তবে বুশরা বিবি মুক্তি পেয়েছেন মাত্র ২০ মিনিটে। 

তার মুক্তিকে ঘিরে কারাগারের সামনে জড়ো হয়েছিলেন অনেক মিডিয়াকর্মী। তবে কারও সঙ্গেই তিনি কথা বলেননি। 

গত ৩১ জানুয়ারি তোশাখানা মামলায় বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। একই মামলায় ইমরান খানকেও সমান মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 

এরপর ১৩ জুলাই ইমরান ও বুশরাকে ওই তোশাখানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।  

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী