সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সং ঘ র্ষ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সং ঘ র্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ১০:৩৪:০২ পূর্বাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সং ঘ র্ষ

ছবি : সংগৃহীত


ব্যানার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে মধ্যরাতে সংঘর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষ বাঁধে। রাত ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

জানা গেছে, কৃষি গুচ্ছ  ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেললে এ থেকে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিলেট ‍কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু মারামারি হাতের নাগালের বাইরে হওয়ায় তাৎক্ষণাৎ কোন ব্যবস্থা নিতে পারছি না ।’

এদিকে এ ঘটনায় শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেইটের সামনে সড়কে অবস্থান নেয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী