গভীর রাতে জাফলং যৌথবাহিনীর অভিযান দুই শ্রমিক আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

গভীর রাতে জাফলং যৌথবাহিনীর অভিযান দুই শ্রমিক আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ০২:১৫:১০ পূর্বাহ্ন

গভীর রাতে জাফলং যৌথবাহিনীর অভিযান দুই শ্রমিক আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারীতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।  শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২:০০ টা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত জাফলং ইসিএভুক্ত এলাকার জাফলং ব্রীজ পয়েন্ট জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০টি বালু উত্তোলনকারী নৌকাসহ ২ বালু শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়- প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় নির্বিচারে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। এসময় গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম-ও উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা যায় অভিযানে মোট ১০ টি ইঞ্জিন নৌকা, ২০টা বার্কি নৌকা,  বালু লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত লোহার ২ টি পুলি জব্দ করা হয়েছে। অভিযানকালে ১টি নৌকার ২ জন শ্রমিককে আটক করা হয়।

জাফলং চা-বাগানের নদী  তীরবর্তী মাটি ও বালু শ্রমিক দিয়ে কেটে সেগুলো  জাফলংয়ের নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় স্তুপ করে রাখা হয়েছে। স্তুপীকৃত বালু ও পাথর পরিমাপ করতে প্রশাসনের পক্ষ থেকে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে। অভিযানে গ্রেফতার শ্রমিকরা হলেন গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়নের বলেশ্বর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে মোঃ আব্দুল মতিন (৩৫), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল আমিন(২২)। গ্রেফতারকৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী