আফগান সীমান্তের কাছে পাকিস্তানের ১০ পুলিশ কর্মকর্তাকে হ ত্যা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের ১০ পুলিশ কর্মকর্তাকে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ০৩:৪৭:৫১ পূর্বাহ্ন

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের ১০ পুলিশ কর্মকর্তাকে হ ত্যা

ছবি: সংগৃহীত


পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছে এক নিরাপত্তা চৌকিতে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। এতে তুমুল গোলাগুলিতে পাকিস্তানের অন্তত ১০ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) পাকিস্তান পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুল রউফ বলেছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার নিরাপত্তা চৌকিতে রাতভর হামলা হয়েছে। এতে আরও নিরাপত্তা রক্ষী আহত হয়েছে।

পাকিস্তানের তিনজন সিনিয়র পুলিশের সূত্র হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, এক দল সন্ত্রাসী চৌকিতে ব্যাপক হামলা চালিয়েছে।প্রদেশটির মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর এক বিবৃতিতে নিহত পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

টিটিপি এক বিবৃতিতে বলেছে, সিনিয়র নেতা উস্তাদ কুরেশিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজৌরে গোয়েন্দাভিত্তিক অভিযানে যে নয়জনকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে কুরেশি একজন।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী