সিলেটে ১৭ মাসের শিশুর হার্টে ছি দ্র, সাহায্যের আবেদন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সিলেটে ১৭ মাসের শিশুর হার্টে ছি দ্র, সাহায্যের আবেদন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ০৬:৩৭:১৪ পূর্বাহ্ন

সিলেটে ১৭ মাসের শিশুর হার্টে ছি দ্র, সাহায্যের আবেদন

ছবি: নিজস্ব


১৭ মাসের একটি ফুটফুটে কন্যাশিশু রোমানা। রোমানা আক্তার রুহি জন্মের পর রুনু দম্পতির  সংসারে বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। তবে সেই আনন্দ ছিল ক্ষণিকের। রোমানা জন্মের কয়েক দিন পর তার হার্টে ৩টি ছিদ্র ধরা পরে।

চিকিৎসকরা জানিয়েছেন, হার্টে ছিদ্র নিয়েই রোমানা জন্ম নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার অপারেশন প্রয়োজন। তবে আর্থিক সংকটের কারণে চিকিৎসা খরচ জোগাতে পারছেন না রুমানার মা ও বাবা।

রোমানা সিলেটের  বালাগঞ্জ  উপজেলার বোয়ালজুর  ইউনিয়নের সোনাপুর  গ্রামের রুনু মিয়ার একমাত্র কন্যা শিশু। রুনু মিয়া দিন মজুর শ্রমিক। বর্তমানে থাকেন শশুর বাড়ি ওসমানী নগরের ব্রাহ্মণ গ্রামে।

রুনু মিয়া বলেন, জন্মের কয়েক দিন পর আমার মেয়ে রোমানা অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে সিলেটের  ওসমানী  হাসপাতালে ও পরবর্তী সময়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষার পরে রুমানার হার্টে ৩টি ছিদ্র ধরা পরে।  ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের দেখানো হয়। সবাই দ্রুত সময়ের মধ্যে রোমানার হার্টের অপারেশন করাতে বলেছেন। খরচ হবে ৫ লক্ষাধিক টাকা কিন্তু আমি অর্থ সংকটের কারণে অপারেশন করাতে পারছি না। এমতাবস্থায় আমি প্রভাবশালী  সবার সহযোগিতা কামনা করছি।

সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ পার্সোনাল ০১৭২২২৭১৪৪২

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী