সিলেটে ভারতীয় চিনির চালান জব্দ করলো পুলিশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সিলেটে ভারতীয় চিনির চালান জব্দ করলো পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ০৯:২১:২১ পূর্বাহ্ন

 সিলেটে ভারতীয় চিনির চালান জব্দ করলো পুলিশ

ছবি : সংগৃহীত


সিলেটে ভারতীয় চিনির অবৈধ চালান জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাক চালককে আটক করলেও দুই সহযোগী পালিয়ে যায়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে  টুকেরবাজার এলাকা থেকে ৮৫ বস্তা চিনি ভর্তি ট্রাক আটক করে জালালাবাদ থানাপুলিশ। জব্দকৃত ৪ হাজার ২৫০ কেজি চিনির বাজার মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজারস্থ হাজী আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের উপরে একটি ট্রাক তল্লাশি করে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

এসময় ট্রাক চালক সিলেট এয়ারপোর্ট থানাধীন ধাপনাটিলা গ্রামের আবদুস শুকুরের ছেলে আবদুল আহাদকে আটক করা হলেও তার দুই সহযোগী চোরাকারবারী পালিয়ে যায়।

আটক চালক জানায়, ভারতীয় চিনির চালানের মালিক গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন মোল্লা, জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের কামরুল ও গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা গ্রামের নজরুল মোল্লা।

আটক ট্রাক চালক ও চিনির চালানের মালিক পলাতক ৩ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী