সিলেটে নাট মন্দিরে গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সিলেটে নাট মন্দিরে গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ০৯:৩৯:০৬ পূর্বাহ্ন

সিলেটে নাট মন্দিরে গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি : সংগৃহীত


সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেইসবুক ভিত্তিক সংগঠন ‘ধর্ম ও জ্ঞানের সন্ধানে’ গ্রুপের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে গীতাপাঠ প্রতিযোগিতা, মিলনমেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দিনব্যাপী সিলেটের জৈনপুর এলাকায় শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপিট নাট মন্দিরে অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে অনুপ্রেরণামুলক বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিমাদ্রি শেখর রায়। সারা বছর ব্যাপী অনলাইনে গীতাপাটের মাধ্যমে চারটি ধাপে বিচারকের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেন ১ হাজার ৭৮ জন।

গ্রুপের অ্যাডমিন লিপন দেব অনিকের পরিচালনায় প্রতিষ্ঠাত অ্যাডমিন বিপ্র দাস বিশু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের এডমিন রিপন দেবনাথ, অক্রুরমনি দেবনাথ, মডারেশর মাধুরি তালুকদার, সুমনা দেবী, দিপক দেবনাথ, ছবি দেবনাথ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃহত্তর সিলেটের আলোকিত মুখ এবং যুবসমাজের আইডল রাহুল কৃষ্ণ দাস।প্রধান বক্তা ছিলেন- ধর্ম ও জ্ঞানের সন্ধানে সংগঠনের প্রতিষ্ঠাতা রিতেশ দেব নাথ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন-কাব্যরত্ম ও ভাগবত পাঠক উত্তম লোহার, পরমভাগবত ও কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের সভাপতি মহানামব্রত চক্রবর্ত্তী লিটন, শ্রীমদ্ভগবদগীতা পাঠক ও প্রশিক্ষক রাজীব দেব নাথ, প্রশিক্ষক ও বিচারক শুদ্ধ সংস্কৃতি উচ্চারণ আকাশ চৌধরী।

শুক্রবার সকাল ৮ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন, ভোগ নিবেদন এবং মঙ্গল শোভাযাত্রা ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ করা হয়। পরিবেশনায় ছিলেন মাধুর্য বিশ্বাস ঢাকা, দুর্জয় রায় হবিগঞ্জ, প্রযুক্তা চক্রবর্তী চট্রগ্রাম, সুইটি নাথ, সিলেট, অনিন্দিতা চক্রবর্তী ময়মনসিংহ, স্মৃতি সরকার ব্রাহ্মনবাড়িয়া, সুইটি বিশ্বাস ঢাকা, স্নেহা শীল চট্রগ্রাম, দীপান্বিতা সাহা বাগেরহাট, নিশিতা দাশ চট্রগ্রাম, প্রিয়ন্তী মল্লিক ঢাকা, পার্থ ভট্টাচার্য চট্রগ্রাম, প্রমিত দাশ ঢাকা, তমাশ্রী শর্মা ঢাকা, দেবশর্মা উদ্ধব বিশ্বাস কুড়িগ্রাম, উৎপল দাস হবিগঞ্জ। অনুষ্ঠানে ভজনসংগীত পরিবেশনায় করেন ঐশিতা চক্রবর্তী, মাধুর্য বিশ্বাস, প্রিয়ন্তী মল্লিক, মাধুরী তালুকদার। শুদ্ধ সংস্কৃতিতে বেদমন্ত্র উচ্চারণ ও সংস্কৃতি ভাষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রসারী ভট্টাচার্য্য, আকাশ চৌধরী। পরে গীতাপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের উত্তরী পরিয়ে বরণ করে নেওয়া হয় । বিকাল ৩ টায় গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরন মহাপ্রসাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী