জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি অবমুক্ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি অবমুক্ত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ১০:৩৮:০৩ পূর্বাহ্ন

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি অবমুক্ত

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখি উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বন বিভাগের জাফলং বনবিট কর্মকর্তাদের কাছে পাখিটি হস্তান্তর করেন মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি ইসমাইল আলী।

স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার সকালে জাফলংয়ের মামার বাজার এলাকার ইসমাইলের বাড়ির কলাগাছ থেকে বাজ পাখিটি উদ্ধার করে স্থানীয়রা।

ইসমাইল আলী বলেন, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের কলা গাছে বাজ পাখিটি দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে জাফলং বনভিট কর্মকর্তাদের বিষয়টি অবগত করি।

বনবিট কর্মকর্তারা বেলা ১২টার দিকে আসলে তাঁদের কাছে পাখিটি হস্তান্তর করা হয়।

জাফলং বনভিট কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে বিলুপ্ত প্রজাতির বাজ পাখিটি উদ্ধার করে জাফলং বনভিট এলাকায় অবমুক্ত করি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী