জৈন্তাপুর টিলার পাথর বহনকালে ট্রাক আ ট ক করেছে পুলিশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুর টিলার পাথর বহনকালে ট্রাক আ ট ক করেছে পুলিশ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ১১:৩০:৩৭ পূর্বাহ্ন

জৈন্তাপুর টিলার পাথর বহনকালে ট্রাক আ ট ক করেছে পুলিশ

প্রতীকী ছবি


জৈন্তাপুরে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনের পর তা পাচারের সময় ট্রাক বোঝাই লাল পাথর আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫শে অক্টোবর) সকাল ৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নিজপাট ইউনিয়নে অন্তর্ভুক্ত কমলাবাড়ী জমদুয়ার এলাকার অভিযান চালায় পুলিশ। 

ওই দিন জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জমদুয়ার এলাকায় জনৈক নুরু মিয়ার মালিকানাধীন মুদি দোকানের সামনে হইতে পাচারকালে নাম্বার প্লেট বিহীন হলুদ রংয়ের টাটা ট্রাক আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা চালক সহ দুইজন পাচারকারী পালিয়ে যায়। পুলিশ পরে ট্রাকে থাকা ২০০ ঘনফুট টিলার পাথর সহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে, সরকারি জমি হতে অনধিকার প্রবেশ করে মাটি কেটে ক্ষতিসাধন ও পাথর চুরির করার অপরাধে ১৮৬০ পেনাল কোডের ৪৪৭/৪২৭/৩৭৯/৪৩১ ধারায় মামলা দায়ের করেছে। মামলায় একজন নামীয়  ও দুইজন অজ্ঞাত নামীয়  মোট তিনজনকে আসামি করা হয়েছে বলে তিনি জানান। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী