ফাইল ছবি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের টাকা নিয়ে ঝগড়া করে প্রতিপক্ষের হামলায় রিমন আহমদ (২০) নামে এক সিএনজি চালক খুন হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার দক্ষিণ মাইজভাগ, রফিপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত রিপন ওই গ্রামের ইশ্রাব আলীর ছেলে। সে পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
মোটরসাইকেলের টাকা লেনদেন সংক্রান্ত সৃষ্ট দ্বন্দ্বে একই গ্রামের মজির উদ্দিন পরিবারের হাতে সে খুন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আব্দুল নাসের।
জৈন্তাবার্তা / মনোয়ার




