সিলেট বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল উ দ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সিলেট বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল উ দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ১১:২৪:২০ পূর্বাহ্ন

 সিলেট বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল উ দ্ধার

প্রতীকী ছবি


বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে প্রায় ৫৪ লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ২৮৮০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম, ১১৯২ পিস ফেস ওয়াশ, ৫৭৬ পিস সাবান, ২১৫ বোতল মদ, বাংলাদেশী ৪৩১৫ কেজি রসুন, ৪০৫ কেজি শিং মাছ এবং অবৈধভাবে পাথর বহনকারী ট্রলি ০১ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লক্ষ ৭৫ হাজার ৮শত ৯০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, ‘উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাই মালামাল জব্দ করা হয়।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী