সিলেট সীমান্তে ৮৫ লক্ষ টাকার ভারতীয় পন্য আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে ৮৫ লক্ষ টাকার ভারতীয় পন্য আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৪:১২:৫৯ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে ৮৫ লক্ষ টাকার ভারতীয় পন্য আ ট ক

ছবি: নিজস্ব


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান আটক করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১২৪ পিস শাড়ী, ৩৭৫ কেজি রিকুইটি মাল্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চটলেট, ০৭ টি কম্বল, ২০ বোতল মদ, বাংলাদেশী রসুন ১৯৬০ কেজি, ০১ টি ডিআই পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ০৬ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লক্ষ ৫৩ হাজার ৪শত ৫০ টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান  বলেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী