গোয়াইনঘাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৪:৪৭:১৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইদুল ইসলাম'র নেতৃত্বে উপজেলা সদর, রাধানগর বাজার, জাফলং বাজার ও মামার বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করাসহ ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা পরিসংখ্যাণ অফিসার ফয়সাল আহমদ, স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলী, গোয়াইনঘাট থানার এএসআই প্রভাকর বড়ুয়াসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বাজার মনিটরিং এর বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় এবং দোকানিরা যাতে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত না করতে পারে সে জন্য উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালিত হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী