বিয়ানীবাজারে পুকুরে মিললো ডাক পিয়নের ম র দে হ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে পুকুরে মিললো ডাক পিয়নের ম র দে হ

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৮:৪৫:১৮ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে পুকুরে মিললো ডাক পিয়নের ম র দে হ

ছবি: নিজস্ব


সিলেটের বিয়ানীবাজারের নিভৃত পল্লীর একটি জলাশয় থেকে এক ডাকপিয়নের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত ডাকপিয়নের নাম মতিউর রহমান (৬০)। তিনি ইউনিয়নের পূর্ব দেবারাই এলাকার মৃত মিছির আলীর পুত্র। তিনি স্থানীয় পোস্ট অফিসে দায়িত্ব পালন করতেন এবং বিবিরাই গ্রামের আতিক উদ্দিনের বাড়িতে একা বসবাস করতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে তিনি বিবিরাই গ্রামের একটি খালি বাড়ির পুকুরে বর্শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। পরিবার থেকে থেকে আলাদা থাকা মতিউর রহমান মাছ ধরার কোন এক সময় পুকুরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন বলে স্থানীয়দের ধারণা। 

স্থানীয় ইউপি সদস্য মো. আনা নিয়া জানান, মতিউর রহমানের মৃগী রোগ ছিল। শনিবার সকালে স্থানীয় এক শিশু ওই পুকুর পাড়ে কুচুর লতি তুলতে গিয়ে দেখে পুকুরের পানিতে এক ব্যক্তির মরদেহ ভেসে রয়েছে। সে স্থানীয় বাজারে গিয়ে বিষয়টি জানালে লোকজন ছুটে এসে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ দুপুরে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, নিহত মতিউর রহমানের স্ত্রী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী