সিলেটে বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সিলেটে বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন

সিলেটে বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


সিলেটে বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) নগরীর সারদা হলে এ সম্মেলন সম্পন্ন হয়।

বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট বিভাগের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সেলিম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ড. এনামুল হক বলেন,’শিক্ষকরা হচ্ছেন আমাদের সমাজের জাতীয় সম্পদ। আর এই জাতীয় সম্পদ রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকার তাদের ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের বীর সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে।

তিনি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে। দেশের দীর্ঘস্থায়ী টেকসই উন্নয়নে মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই। তাই মানুষ গড়ার কারিগর শিক্ষদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় অগ্রধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেশ থেকে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ায় নতুন করে সুযোগ এসেছে শিক্ষা ব্যবস্থাকে পুনরায় ঢেলে সাজানোর।

অর্ন্তবর্তী সরকারকে আশ্বস্থ করে ড. এনামুল হক বলেন, শিক্ষার উন্নয়নে জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের সকল যৌক্তিক দাবীগুলো মেনে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে টেকসই উন্নয়ন করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুফাজ্জল আলী, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লিটন আহমদ, সিলেট বিভাগীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সিলেট জেলা সভাপতি বুরহান উদ্দিন, মৌলভীবাজার জেলা সভাপতি নিলপম সরকার, সাধারণ সম্পাদক মুদরিস আলী, হবিগঞ্জ সাধারণ সম্পাদক বাছির উদ্দিন ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হারুনুর রশিদ, জহির উদ্দিন, জাবেদুর রহমান, সুলতান মাহমুদ, অঅজির উদ্দিন, ফখরুল ইসলাম শাকিল, রহিমা বেগম, সাংবাদিক শামসুদ্দিন, তুরাশি আলী, বিধায়ক চন্দ্র, আয়েশা বেগম, সাদ্দাম হোসেন, আব্দুল মন্নান, আবতাব উদ্দিন, কামরুল ইসলাম, তানিয়া আক্তার, মহসিন উদ্দিন, মাখন চন্দ্র, শাহানারা বেগম, লিপি আক্তার, নুর জাহান বেগম, জাকিয়া বেগম প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী