বালাগঞ্জের সায়েম সুহেল হ*ত্যা মা ম লা র আসামী গ্রে ফ তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বালাগঞ্জের সায়েম সুহেল হ*ত্যা মা ম লা র আসামী গ্রে ফ তা র

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ১২:০০:৩৩ অপরাহ্ন

বালাগঞ্জের সায়েম সুহেল হ*ত্যা মা ম লা র আসামী গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত


বালাগঞ্জে ২০১৮ সালে আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত এবং পরবর্তীতে নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার ৫নং আসামী মো. খলকু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার আজিজপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

বালাগঞ্জ থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালে গুলিবিদ্ধ হয়ে প্রথমে আহত এবং পরবর্তীতে নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার ৫নং আসামী মো. খলকু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মো. খলকু মিয়া স্থানীয় আজিজপুর গ্রামের বাসিন্দা।  শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার আজিজপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০১৮ সালে সায়েম আহমদ সুহেল গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় ভিকটিমের বড় ভাই লুৎফুর রহমান সিলেটের আদালতে একটি মামলা (সিআর-০২/২০১৯) দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ফাইনাল দাখিল করেন। বালাগঞ্জে বহুল আলোচিত এই মামলাটি সম্প্রতি পুনরুজ্জীত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যা ৭টায় বালাগঞ্জ থানা পুলিশের অভিযানে স্থানীয় আজিজপুর বাজার থেকে মামলার ৫নং আসামী মো. খলকু মিয়াকে গ্রেফতার করা হয়। মামলার বাদি লুৎফুর রহমান এ বিষয়ে বালাগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী