গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান জেবুল আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান জেবুল আ ট ক

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ১১:৪১:১৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান জেবুল আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়নের চেয়্যারম্যান ও আওয়ামী লীগের অন্যতম নেতা মাহতাব উদ্দিন জেবুলকে অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব-৯।

রবিবার (২৭ অক্টোবর) দুপুর অনুমান ২ ঘটিকার দিকে লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ অভিযান চালিয়ে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে উপজেলার শিলঘাট গ্রামের সানি হত্যা মামলা নং-১২ এর এজহার ভূক্ত আসামি। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি। তার বাড়ি উপজেলার লক্ষিপাশা ইউপির রামপাশা গ্রামে। তিনি লক্ষিপাশা ইউপি চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা।

ইউপি চেয়ারম্যান র‌্যাব কর্তৃক আটক ও থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের।

গোলাপগঞ্জে র‌্যাব এর অভিযানে আটক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী