পূবালী ব্যাংক পিএলসি সিলেট শাখায় ইসলামিক কর্ণারের উদ্বোধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

পূবালী ব্যাংক পিএলসি সিলেট শাখায় ইসলামিক কর্ণারের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ১০:৩৯:৩৭ পূর্বাহ্ন

পূবালী ব্যাংক পিএলসি সিলেট শাখায় ইসলামিক কর্ণারের উদ্বোধন

ছবি : সংগৃহীত


নান্দনিক সাজে নগরীর তালতলাস্থ পূবালী ব্যাংক পিএলসি সিলেট শাখায় ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন হয়েছে।  রোববার (২৭ অক্টোবর) বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান ফিতা কেটে নব আংঙ্গিকে সজ্জিত ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন।

সিলেট শাখার প্রিন্সিপাল অফিসার মো. হেলাল উদ্দিন এর সঞ্চালনায় ও শাখার সহকারী মহা-ব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ ও মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মুসফিকুর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, পূবালী ব্যাংক ইসলামীক ব্যাংকিং সেবা গ্রহণে গ্রাহকবৃন্দের চাহিদার কথা চিন্তা করে দেশব্যাপী ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের কাজ শুরু হয়েছে। এসব কর্ণারে গ্রাহকবৃন্দের ইসলামী ব্যাংকিং এর যাবতীয় সেবা সহজে ও নিরাপদে পাওয়ার ব্যবস্থা থাকবে। তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সম্মানিত গ্রাহকবৃন্দকে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিলেট প্রিন্সিপাল অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ ইশফাকুর রহমান কোরেশী, পূর্বাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল হালদার, ব্যাংকের গ্রাহক মেসার্স হাসান এন্ড ব্রাদার্স এর স্বত্ত্বাধীকারী মো. আবুল কালাম, মেসার্স শাহিন ট্রেডার্স এর স্বত্ত্বাধীকারী মো. শফিকুল ইসলাম, প্রিমিয়াম ফিস এন্ড এগ্রোর সিইও মো. মাহবুবুল আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন কাজীর বাজার মাদ্রাসার ছাত্র মো. সাদী ও অনুষ্ঠানে দোয়া পরিচলনা করেন কাজিরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাসিব।



জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী