ছবি নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম প্রধান, পল্লী বিদ্যুতের ডিজিএম মৃণাল কান্তি দাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, বিজিবির কালাসাদেক কোম্পানি কমান্ডার সুবেদার রজব আলী, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রানি মোদক প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




