জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ বছর পর সিজারের মাধ্যমে নবজাতকের জন্ম
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ বছর পর সিজারের মাধ্যমে নবজাতকের জন্ম

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০১:৪৭:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ বছর পর সিজারের মাধ্যমে নবজাতকের জন্ম

ছবি নিজস্ব


জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৯ বছর পর অপারেশনের মাধ্যমে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। চিকিৎসকরা জানান, সফল এই অপারেশনের পর মা ও শিশু সুস্থ আছে।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালে সিজারের মাধ্যমে শিশু জন্মের পর দীর্ঘ ৯ বছর সিজারের মাধ্যমে এখানে কোনো শিশুর জন্মের ঘটনা ঘটেনি। এই দীর্ঘ সময়ে নানা প্রতিকূলতা ও লোকবল সংকটের কারণে প্রসূতি মায়েদের সিজার করা বন্ধ ছিল। ২০২৪ সালের প্রথমদিকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. সাইফুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক পর্যায়ে প্রসূতি মায়েদের সিজারের সার্বিক ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে সফল অপারেশনের মধ্য দিয়ে এক কন্যাশিশুর জন্ম হলো।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিলাদুর রহমান বলেন, নবজাতক কন্যাশিশুর পিতা সেলিম আহমেদ। তাদের বাড়ি নিজপাট ইউনিয়নের বারোগাত্তী গ্রামে। 

তিনি জানান, রবিবার সন্তানসম্ভবা ওই নারীকে নিয়ে হাসপাতালে এলে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় শিশুটি মাতৃগর্ভে উল্টো অবস্থায় রয়েছে। এ সময় ডা. সাইফুল ইসলামের পরামর্শে মেডিক্যাল বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রসূতি মায়ের সিজার করতে হবে এবং তা নিজেদের কর্মস্থল জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হবে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে রাতে অপারেশনের সার্বিক প্রস্তুতি গ্রহণ শেষে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে সফল অপারেশনের মাধ্যমে কন্যাশিশুর জন্ম হয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, এটা নিঃসন্দেহে জৈন্তাপুরবাসীর জন্য একটি সুখবর।

তিনি বলেন, কয়েক মাস পূর্বে প্রসূতি মায়েদের মধ্যে যাদের অবস্থা জটিল থাকতো তাদের হাসপাতালে সিজারের পরামর্শ দেওয়া হতো। কিন্তু অজ্ঞাত কারণে কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার করাতে রাজি হতো না। আজকের সফল সিজারের পর উপজেলাবাসী সেই আস্থা ফিরে পাবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে।

তিনি আরও বলেন, হাসপাতালের গাইনি কনসাল্টেন্ট ডা. সঙ্গিতা দেবী, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. জনি লাল দাস ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিলাদুর রহমান অপারেশন পরিচালনা করেন। এ ছাড়া সিনিয়র নার্স মুসলিমা খাতুন ও উর্মী আক্তার অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নবজাতকের ওজন আড়াই কেজি। মা ও শিশু সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি প্রসূতী মায়ের জন্য সরকারি ওষুধ সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রসূতি মায়েদের জটিল সমস্যায় সিজারের প্রয়োজন হলে এখন থেকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সেবা দেওয়ার সব ধরণের প্রস্তুতি রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী