সিলেটে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সিলেটে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১১:৫১:০৭ পূর্বাহ্ন

সিলেটে  সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


কৃষকদের মানসম্মত জীবন যাপনের নিশ্চয়তা সহ ন্যায়সঙ্গত বিভিন্ন দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলার উদ্যোগে সোমবার (২৮ অক্টেবার) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক ফ্রন্ট নেতা লক্ষ্মণ তালুকদারের সভাপতিত্বে ও বিশ্বজিৎ শীল এর পরিচালনায় সমাপবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার নেতা এডভোকেট মহিতোষ দেব মলয়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলার সংগঠক এডভোকেট রনেন সরকার রনি, চা শ্রমিক অধিকার আন্দোলন এর আহবায়ক হৃদেশ মুদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সফররাজ সানোয়ার উমনপুর অঞ্চলের কৃষক নেতা মোঃ বশির মিয়া, জমির আলী, মোঃ মুসা মিয়া, নাজমুল ইসলাম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরুধী চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান সংঘটিত হলেও এদেশের অন্নদাতা কৃষক ও ক্ষেতমজুররা এখনো চরমভাবে অবহেলিত। বিগত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কারণে এদেশের মজলুম কৃষকরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে কথা বলতে পারে নি। তাদের আশা ছিল ফ্যাসিবাদের পতন হলে হয়তো তাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাবে। কিন্তু বিগত ৩ মাসে কৃষক ক্ষেতমজুরদের সেই আশায় ভাটা পড়েছে। বাস্তবে অন্তর্বর্তীকালীন সরকারও দেশের কৃষি ব্যবস্থাকে সংস্কার করে কৃষক ও ক্ষেতমজুরদের জীবন মান উন্নয়নে কোন উদ্যোগই গ্রহণ করেনি। ফলে সমাবেশ থেকে নেতৃবৃন্দ সুনির্দিষ্ট কিছু দাবি জানান।

দাবির মধ্যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, ক্ষেতমজুরদের সারা বছরের কাজ, বিনামূল্যে সার-বীজ-কীটনাশক সরবরাহ, কৃষি অঞ্চলে আর্মি রেটে রেশনিং, বন্যা দুর্গত কৃষি অঞ্চলে পূনর্বাসনের ব্যবস্থা করা, ইত্যাদি দাবি বাস্তবায়নে জাতীয় বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী