সিলেট ও সুনামগঞ্জে প্রায় ৭৩ লক্ষ টাকার চো রা ই পন্য আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে প্রায় ৭৩ লক্ষ টাকার চো রা ই পন্য আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০১:৪৬:০১ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে প্রায় ৭৩ লক্ষ টাকার  চো রা ই পন্য আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে প্রায় ৭৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য ও বাংলাদেশী রসুন আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৯শে অক্টোবর) ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত দুইদিনে ৪৮ বিজিবির অন্তর্ভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার মিনাটিলা বিওপি, তামাবিল বিওপি,বাংলাবাজার বিওপি,কালাইরাগ বিওপির সদস্যরা পৃথক পৃথক অভিযানে অংশ নেয়।

এ সময় বিভিন্ন অভিযান পরিচালিত করে ২১০ বোতল অলিভ ওয়েল,১০৮২ পিস সাবান, ১৬২ পিস মেহেদী, ৯৬ বোতল ফেনসিডিল, ৩৩৭ বোতল বিদেশি মদ আটক করা হয়।

এ সময় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৭৬৮৮ কেজি রসুন আটক করে বিজিবি। এর পাশাপাশি অবৈধভাবে পন্য বহনকাজে ব্যাবহারিত একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি ও অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহারিত ১১টি নৌকা আটক করা হয়েছে।  বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত পন্য সমুহের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৩ লক্ষ টাকা সমপরিমাণ। 

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালিত করে মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী