গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৭:০১:৪১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটর গোলাপগঞ্জে অতিবৃষ্টি, বন্যায় ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসূমে পুর্ণবাসনের আওতায় প্রান্তিক কৃষকদের এই প্রণোদনা দেওয়া হয়। মঙ্গলবার   উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়েজন করা হয়। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম। উপসহকারী কৃষি কর্মকর্তা মনছুর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লোটন, উপজেলা উপসহকারী সংরক্ষণ কর্মকর্তা উদ্বিদ হরেকৃষ্ণ সরকার। অনুষ্ঠানে ৪শ কৃষকের মধ্যে বিভিন্ন ধরণের বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে জাতীয় ইদুর দমম অভিযান উদ্বোধন করা হয়।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী