শাহ আরেফিনের মাজার রক্ষায় অ ভি যা নে আ ট ক ৭
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শাহ আরেফিনের মাজার রক্ষায় অ ভি যা নে আ ট ক ৭

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৭:৩৯:৪৫ পূর্বাহ্ন

শাহ আরেফিনের মাজার রক্ষায় অ ভি যা নে আ ট ক ৭


পাথরখেকোদের হাত থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৭০০ বছরের পুরাতন শাহ আরেফিন (রঃ) ও বিন্দিয়া মাজার রক্ষায় পুলিশ অভিযান চালিয়েছে। এসময় পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৭ জনকে আটক করা হয়েছে। তা ছাড়া পাথর ও লাল বালুসহ ৩টি ট্রাক্টর আটক করে নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে শাহ আরেফিন টিলায় এ অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, শাহ আরেফিন টিলা ও মাজার রক্ষায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে শাহ আরেফিন টিলা থেকে পাড়ুয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে তাজুল মিয়া, কুটি মিয়ার ছেলে ইকবাল হোসেন, রিয়াজ উল্লার ছেলে শুভ মিয়া, নারাইনপুর গ্রামের মৌলা মিয়ার ছেলে ফিরোজ মিয়া, তার ছেলে নজরুল ইসলাম, বাহাদুরপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও সুনামগঞ্জের রানীগঞ্জ ইউনিয়নের মৃত ওয়াহিদ উল্লাহর ছেলে আব্দুল গফফারকে আটক করা হয়। এ সময় শাহ আরেফিন টিলার পাথর ও লাল বালুসহ ৩টি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ঐতিহ্যবাহী স্থাপনা শাহ আরেফিনের মাজার থেকে পাথর উত্তোলনের খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এসময় পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৩টি ট্রাক্টর ও ৭ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হচ্ছে। শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী