সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৯:০০:০২ পূর্বাহ্ন

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


পেট্রোবাংলার অন্যতম গ্যাস উৎপাদন কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানির পরিচালক-পর্ষদের চেয়ারম্যান খালিদ আহম্মেদ, অতিরিক্ত সচিব (অপারেশন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সভাপতিত্বে পেট্রোবাংলার বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।

সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান (গ্রেড-১) জনেন্দ্র নাথ সরকার ও অন্যান্য শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান এবং কোম্পানির মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামজাত দ্রবাদি (কনডেনসেট, পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন, এনজিএল ও এলপিজি) উৎপাদনপূর্বক বিক্রি করে কোম্পানি সর্বমোট ২৫৬৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এ অর্থবছরে কোম্পানি মূসক, আয়কর, লভ্যাংশ ও ডিএসএল বাবদ মোট ৭৭৮.৪৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছে এবং ৪২২.৭৭ কোটি টাকা করোত্তর মুনাফা অর্জন করেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী