ওসমানীনগরে ১৭ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, আ ট ক ৪
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ওসমানীনগরে ১৭ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, আ ট ক ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৯:০৭:৩৫ পূর্বাহ্ন

ওসমানীনগরে ১৭ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, আ ট ক ৪

ছবি : সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে এবার ট্রাকসহ প্রায় ১৭ লাখ টাকার ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থার সামনে পুলিশ ট্রাকসহ চিনির বস্তাগুলো জব্দ করে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত চিনির বাজার দাম ১৬ লাখ ৮০ হাজার টাকা । 

আটককৃতরা হলেন- মোতালেব মণ্ডল (৩০) বিপ্লব হাসান (২০) আমিনুল ইসলাম (২৮) স্বরজিত মোহন চন্দ্র ওরপে রিপন (৪০)। 

চিনি চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) রাতে সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে মহাসড়কের ওসমানীনগর থানার সামনে চেকপোস্ট বসান ওসমানীনগর থানা পুলিশ। এ একটি চিনি বোঝাই ট্রাকে তল্লাশি করে ১৪ হাজার কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। 

এসময় মোতালেব মণ্ডল, বিপ্লব হাসান, আমিনুল ইসলাম, স্বরজিত মোহন চন্দ্র ওরফে রিপনকে আটক করে পুলিশ।  

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।’  সোমবার (২৮ অক্টোবর) রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থার সামনে পুলিশ ট্রাকসহ চিনির বস্তাগুলো জব্দ করে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত চিনির বাজার দাম ১৬ লাখ ৮০ হাজার টাকা । 

আটককৃতরা হলেন- মোতালেব মণ্ডল (৩০) বিপ্লব হাসান (২০) আমিনুল ইসলাম (২৮) স্বরজিত মোহন চন্দ্র ওরপে রিপন (৪০)। 

চিনি চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) রাতে সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে মহাসড়কের ওসমানীনগর থানার সামনে চেকপোস্ট বসান ওসমানীনগর থানা পুলিশ। এ একটি চিনি বোঝাই ট্রাকে তল্লাশি করে ১৪ হাজার কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। 

এসময় মোতালেব মণ্ডল, বিপ্লব হাসান, আমিনুল ইসলাম, স্বরজিত মোহন চন্দ্র ওরফে রিপনকে আটক করে পুলিশ।  

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।’ 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী