সিলেটে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রথম দিনে উ ত্তীর্ণ ৯৯২
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সিলেটে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রথম দিনে উ ত্তীর্ণ ৯৯২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৯:৩৪:৪২ পূর্বাহ্ন

সিলেটে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রথম দিনে উ ত্তীর্ণ ৯৯২

ছবি : সংগৃহীত


সিলেট জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা প্রথমদিনে উপস্থিত ছিলেন ১৭৩৬ জন প্রার্থীর মধ্যে নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৯৯২জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

সিলেট জেলা পুলিশ সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকুরী নিতে অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিলো ১৫ অক্টোবর। এবার সিলেট জেলায় ২২৪৮ জন চাকুরী প্রার্থী আবেদন করেন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৭৩৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৯২ জন।

২৯, ৩০ ও ৩১ অক্টোবর ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের জন্য শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট মাঠ বাছাই কার্যক্রম চলবে। এই তিন ধাপের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর সকাল ১০টায় অংশ নেবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৪ নভেম্বর সকাল ১০টায় মনস্তাত্ত্বিক পরীক্ষা অংশ নিবেন।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক, খাবার ও বাসস্থানসহ প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।

নির্বাচিতরা সফল প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেবেন। বেতন পাবেন জাতীয় বেতন স্কেলের (২০১৫) ১৭তম গ্রেডে ৯,০০০-২১,৮০০ টাকা। ন্যূনতম দুই বছর শিক্ষানবিশ কনস্টেবল হিসেবে চাকরির পর কনস্টেবল হিসেবে স্থায়ী করা হবে।

স্থায়ী একজন কনস্টেবল বিনামূল্যে ইউনিফর্ম, ঝুঁকিভাতা, বাসস্থান, খাওয়া ও চিকিৎসা ভাতা পাবেন। এছাড়া কম খরচে পারিবারিক রেশন সুবিধা, উচ্চতর পদোন্নতিসহ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের সুযোগ তো আছেই। চাকরি শেষে যথারীতি পেনশন সুবিধাও পাবেন।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো.সম্রাট তালুকদার বলেন, সিলেটে সুষ্ঠুভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার সিলেট জেলায় ২২৪৮ জন চাকুরী প্রার্থী আবেদন করেন। এর মধ্যে আজ উপস্থিত ছিল ১৭৩৬ জন। তাদের মধ্যে বাছাইয়ের প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯৯২ জন। উত্তীর্ণরা আরও ২দিন কাগজপত্র যাচাইসহ পিইটি টেস্ট কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তাদের থেকে যারা উত্তীর্ণ হবেন তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এদিকে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা দিতে গতকাল সোমবার বিকেলে জেলা পুলিশ লাইন্সে ড্রিলশেডে ব্রিফিং এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। ‘সেবার ব্রতে চাকরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুষ্ঠু, জবাবদিহিতামূলক নিয়োগ কার্যক্রম পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী