লোভাছড়া কোয়ারীতে পাথরসহ ক্রাসার মেশিন জ ব্দ, জরিমানা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

লোভাছড়া কোয়ারীতে পাথরসহ ক্রাসার মেশিন জ ব্দ, জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১০:০৪:৫০ পূর্বাহ্ন

লোভাছড়া কোয়ারীতে পাথরসহ ক্রাসার মেশিন জ ব্দ, জরিমানা

ছবি : সংগৃহীত


সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, পরিবহন ও মজুদ রাখার বিরুদ্ধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ওয়াজিদ ওয়াসিফ সিলেট পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে পাথর উত্তোলন, বিক্রি, মজুদ রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন।

অভিযানে উপজেলার ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের খুলুরমাটি গ্রামে লোভাছড়া কোয়ারীর মজুদকৃত পাথর ক্রাশার মেশিনে ভেঙে বিক্রি করার অপরাধে ক্রাশার মেশিন ধ্বংস ও স্তুপকৃত পাথর জব্দ করা হয়। পরে সহকারি কমিশনার সড়কের বাজারের পাশে শাহাজাহান এন্টারপ্রাইজসহ পাথর ভাঙ্গার দু’টি ক্রাশার মেশিন ধ্বংস করে পাথর জব্দসহ শাহাজাহান এন্টারপ্রাইজের মালিক শাহাজাহানের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করেন। একই সময়ে নগদ আরও ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন।

এদিকে প্রশাসন তাদের অভিযান জোরদার করায় স্থানীয়দের অভিযোগ, বর্তমানে নদীপথে পাথর পরিবহন অনেকটা নিয়ন্ত্রণে আসলেও গত দুই সপ্তাহ ধরে মুলাগুল এলাকায় প্রতিদিন স্থানীয় ডেয়াটিলা গ্রামের ছানু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ও ভাল্লুকমারা গ্রামের হাজী কটর আলীর ছেলে মন্তাজ আলীসহ বেশ কয়েকজন ট্র্যাক্টর দিয়ে মন্তাজগঞ্জ বাজারের আশপাশসহ বিভিন্ন জায়গায় পাথর পাচার ও বিক্রি করে আসছে।

এ বিষয়ে কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ জানিয়েছেন, ‘বন্ধ থাকা লোভাছড়া কোয়ারী থেকে কেউ যাতে অবৈধভাবে পাথর উত্তোলন, পরিবহন, বিক্রি ও মজুদ করতে না পারে সেজন্য প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোয়ারী থেকে পাথর উত্তোলন বন্ধে ইতিমধ্যে থানা পুলিশ কোয়ারী এলাকায় টহলরত আছেন। ইতোমধ্যে পুলিশ কয়েকটি নৌকাসহ পাথর জব্দ করেছে।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী